ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দীপু দাস হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৬:৩১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৬:৩১:৪৮ অপরাহ্ন
​দীপু দাস হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় মো. বাবলু মিয়া (২৪) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত বাবলু মিয়া উপজেলার স্বয়ার মাস্টারবাড়ি ডুবালিয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টের গেট সংলগ্ন একটি চায়ের দোকান থেকে বাবলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে- গ্রেপ্তারকৃত আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল হোতা হিসেবে ভূমিকা পালন করে। সে প্রথমে ফ্যাক্টরির গেটে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করে। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ি মেইন রোডে নিয়ে যাওয়াসহ উত্তেজিত জনতার মাধ্যমে মরদেহের ওপর নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত এ মামলায় সর্বমোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে। 

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ