ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​​আবারও বাড়ল সোনার দাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:০১:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:০১:৪৬ অপরাহ্ন
​​আবারও বাড়ল সোনার দাম ​ছবি: সংগৃহীত
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামে সোনা
২২ ক্যারেট : ২,২১৬ টাকা বাড়িয়ে ২,৬১,০৪০ টাকা।

২১ ক্যারেট : ২,০৪১ টাকা বাড়িয়ে ২,৪৯,১৪৩ টাকা।

১৮ ক্যারেট : ১,৮০৮ টাকা বাড়িয়ে ২,১৩,৫৬৮ টাকা।

সনাতন পদ্ধতি : ১,৪৫৮ টাকা বাড়িয়ে ১,৭৪,৭৮৫ টাকা।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়। মাত্র দুদিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে-

২২ ক্যারেট : ৬,৭০৭ টাকা।

২১ ক্যারেট : ৬,৪১৫ টাকা।

১৮ ক্যারেট : ৫,৪৮২ টাকা।

সনাতন পদ্ধতি : ৪,০৮২ টাকা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ