ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​পটিয়ায় পরিত্যক্ত নবজাতক উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৮:৩০:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৮:৩০:৩১ অপরাহ্ন
​পটিয়ায় পরিত্যক্ত নবজাতক উদ্ধার ​ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের পাশের খোলা জায়গায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে সেখানে রেখে দ্রুত চলে যান। বিষয়টি স্থানীয় এক ব্যক্তির নজরে এলে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

বর্তমানে নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক বা সামাজিক জটিলতার কারণেই শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এদিকে, এক নিঃসন্তান দম্পতি শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ