ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৪:২৯:০১ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৪:৩০:৩৩ অপরাহ্ন
​সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক ​ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে পায়ে তীব্র ব্যাথা অনুভূত হলে পরীক্ষা-নীরিক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (DVT) রোগ ধরা পড়ে। পরে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তার প্রথমে শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ডা. রফিকুল ইসলাম রোববার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সেলিনা রহমানের পরিবার তাঁর আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

​হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ