ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রোববার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:১৮:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:১৮:২৬ অপরাহ্ন
​রোববার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ছবি : সংগৃহীত
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েক এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ