ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০২-২০২৬ ০২:৫৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০২-২০২৬ ০২:৫৪:০৯ অপরাহ্ন
নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২ সংবাদচিত্র: সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে এতে দুইজন নিহত হন। তারপর সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ