ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই : নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৬:২৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৭:২২:১৪ অপরাহ্ন
​সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই : নাহিদ ইসলাম ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলে কারচুপি হয়েছে। সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে, আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে, আমরা এই নির্বাচনের ফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়েছি। আমরা জাতীয় সংসদকে এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে শপথগ্রহণ করেছি। 

তিনি আরো বলেন, শপথগ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন হলো, সেদিনই বাংলাদেশের জনগণের সঙ্গে, যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল, তাঁরা গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। তাদের সবার সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে। গণভোট হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে।

সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, এটি সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। গণরায় এসেছে গণভোটে। সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করব, তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন। সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নেই।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ