ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কৃষকদল নেতাসহ পাঁচজনের নামে মামলা

গরু চুরি করে জবাই দিয়ে ভাগাভাগি, ১২ কেজি মাংসসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:৫৯:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:৫৯:৫৭ অপরাহ্ন
গরু চুরি করে জবাই দিয়ে ভাগাভাগি, ১২ কেজি মাংসসহ গ্রেপ্তার ১ ​ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরি করে জবাই শেষে মাংস ভাগাভাগির করে নেওয়ার ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের মিঠাগঞ্জ ইউনিয়ন সভাপতি মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। চরমোনাই পীরের অনুসারী একই গ্রামের রফিকুল ইসলাম কলাপাড়া থানায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এই মামলাটি করেন। এ ঘটনায় বিক্রির সময় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতী নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়াও আলআমিন, মো. লিটন, মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের এই ঘটনা গ্রামজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

মামলায় বলা হয়েছে, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে গ্রাম সংলগ্ন নদীরপাড়ে নিয়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করে দেয়। গরুর মাথা কাদার মধ্যে লুকিয়ে রাখা হয়, পরে বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন। মঙ্গলবার বিকালে ১২ কেজি মাংস বিক্রিকালে এক আসামি আজিজুলকে পুলিশ গ্রেপ্তার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নদীতে ভাসমান অবস্থায় ওই গরুর মাথা উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন জানান, গরুটি চুরি করে জবাই দিয়ে মাংস ভাগাভাগি করে নেয়। ওই মাংস কলাপাড়ার মিলন কসাইর কাছে বিক্রির সময় মঙ্গলবার বিকালে ১২ কেজি মাংসসহ এক আসামি আজিজুল বয়াতিকে গ্রেফতার করা হয়েছে। তার জবানবন্দী রেকর্ড করার জন্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অব্যাহত আছে।

কৃষকদল কলাপাড়া উপজেলা সভাপতি আব্দুস সালাম তালুকদার জানান, এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতির নির্দেশনায় মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি-সেক্রেটারিকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। দোষী প্রমাণ হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ