দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০২-২০২৬ ০৭:২১:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০২-২০২৬ ০৭:৩৩:৪১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার রাতেই শুরু হচ্ছে তারাবিহ। এরপর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হয়েছে। দেশের কোথাও কোথাও অবশ্য সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার থেকেই রোজা রাখছেন মুসলমানরা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স