ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৬:৩০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৬:৩০:৩৯ অপরাহ্ন
​বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি ​ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান (রহিত বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন আইন, ২০২৩ এর ধারা ৩০ (সি) ধারায় অর্পিত সরকারের ক্ষমতাবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ