ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নতুন সরকারের যাত্রা শুরু, প্রস্তুত সচিবালয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১২:৩৫:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১২:৩৫:১৫ অপরাহ্ন
​নতুন সরকারের যাত্রা শুরু, প্রস্তুত সচিবালয় ফাইল ছবি
যাত্রা শুরু করলো বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের সরকার। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও সরকারের কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে।সরকারি নিয়ম অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২টার পরে আসবেন সচিবালয়ে। জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয়তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি একইসঙ্গে সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও আজ থেকে নিজ নিজ মন্ত্রণালয়ে কাজ শুরু করবেন। এ উপলক্ষে সচিবালয়ে সাজ সাজ রব শুরু হয়েছে। সর্বত্র চলছে ব্যস্ততা। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের রুম সভাকক্ষ গোছানোর কাজে সব্যস্ত সবাই। পুরো সচিবালয় এখন কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা। সচিবালয়ে আজ কোনও দর্শনার্থী প্রবেশ করবে না। পুলিশের পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতের কাজে ব্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রী সচিবালয়ের আগমনের সঙ্গে এএসএফ সদস্যরাও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্ব নেবে বলে জানা গেছে। সচিবালয়ের অভ্যস্তরে কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রিত থাকবে সবলেও জানা গেছে।

বুধবার প্রধানমন্ত্রী সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে সাভার যাবেন। তিনি সেখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। মন্ত্রিপরিষদের সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে এ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সরাসরি সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিপরিষদের ৪৯ সদস্য সচিবালয়ে নিজ নিজ দফতরে আসবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসে মন্ত্রিপরিষদ সচিবসহ সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হবে তারেক রহমান সরকারের প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ