ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কক্সবাজারে সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১১:২৭:৪৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১১:২৭:৪৬ পূর্বাহ্ন
​কক্সবাজারে সৈকতে ভেসে এল তরুণ-তরুণীর মরদেহ ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের লম্বরী মিটাপানির সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোয়ারের সময় মরদেহ দুটি সৈকতের বালুচরে আটকে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত তরুণের পরনে প্যান্ট ও জ্যাকেট থাকলেও তরুণীর শরীরে কোনও পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে, বেশ কিছুক্ষণ পানিতে ভেসে থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে তিনি জানান, ‘মরদেহ দুটি দেখে প্রাথমিকভাবে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত বাংলাদেশে অনুপ্রবেশের সময় সমুদ্রপথে ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে মৃত্যুর রহস্য জানান চেষ্টা চলছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ