ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মাহফুজ আলম

বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক করা বন্ধ করুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৮:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৫:১৮:১৪ অপরাহ্ন
বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক করা বন্ধ করুন ​ফাইল ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেছেন, বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করুন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাড়রা একদিকে, আর জনগণ অন্যদিকে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। 

মাহফুজ আলম আরো লেখেন, দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদের বিক্রি করে দিল। জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপাররা হাপিস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ