ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৬:৫৬ অপরাহ্ন
​মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
দেশের নতুন মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আজ ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, মন্ত্রিসভার সদস্যবৃন্দকে যথাযথ নিরাপত্তা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার ও ডিএমপির উপপুলিশ কমিশনারকে (প্ররক্ষা) অনুলিপি দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ