ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রোজায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন সূচি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৮:২৭:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৮:২৭:৩২ অপরাহ্ন
​রোজায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনের নতুন সূচি
রমজান মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনের সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব আর্থিক প্রতিষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী চলবে। অফিস শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

অন্যদিকে, রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) নতুন সূচিতে লেনদেন হবে। সোমবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

তবে ডিএসইর দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পবিত্র রমজান মাস শেষে সময়সূচি আবারও আগের অবস্থায় ফিরে আসবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ