ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিভিল অ্যাভিয়েশন

সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুরকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৬:১০:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৬:১০:১৪ অপরাহ্ন
সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুরকে দুদকে জিজ্ঞাসাবাদ
সিভিল অ্যাভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে তাকে আনেন সহকারি পরিচালক সাইদুর রহমান। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ।

হাবিবুর রহমান গত ২৮ জানুয়ারি গ্রেপ্তার করে দুদক। পরে আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করলে দুই দিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

 ২০২৫ সালের জানুয়ারিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিন বিমানবন্দরে উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা করেছে দুদক।
 
এসব মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, সিভিল অ্যাভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ১৯ জনকে আসামি করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ