ডা. রফিকের শয্যাপাশে মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০২-২০২৬ ০৫:৪৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০২-২০২৬ ০৫:৪৮:৫৫ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালটির কেবিন ব্লকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে বিস্তারিত অবহিত হন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মহাসচিব কিছু সময় কেবিনে অবস্থান করেন। এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা পদ্ধতি এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। উপস্থিত চিকিৎসকরা ডা. রফিকুল ইসলামের বর্তমান অবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন।
এ সময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা ও মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান ও ডা. তাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন এবং প্রচার সম্পাদক শামীম আহম্মদসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স