তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন এস এম জিলানী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০২-২০২৬ ০৪:০৩:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০২-২০২৬ ০৪:০৬:৪০ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাত করতে যান এস এম জিলানী। এ সময় তিনি তারেক রহমানের হাতে পুষ্পস্তবক তুলে দেন।
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকা ও আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত এ আসনে এস এম জিলানী নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
নির্বাচিত হওয়ার পর এস এম জিলানী বলেন, ৪০ বছর ধরে রাজনীতি করছি। শত হামলা, মামলা, নির্যাতনের পরেও আদর্শ থেকে একটুও বিচ্যুত হইনি। আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে গোপালগঞ্জ-৩ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছিলেন। আমি তাঁকে জয় উপহার দিতে পেরেছি। আমার বিষয়ে তিনি আগামীতে যে সিদ্ধান্ত গ্রহণ করেন আমি তা মাথা পেতে নিবো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স