ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৩:৩২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৩:৪২:৩১ অপরাহ্ন
তারেক রহমানকে অভিনন্দন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে ভূমিধস বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাসোসিয়েশন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি)  মহাসচিব আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচনের ফলাফল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় অগ্রগতিতে তারেক রহমানের নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা প্রকাশ করি। 

নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। এই বিজয় দেশে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও আমরা আশা প্রকাশ করি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ