ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন বিকেলে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০২-২০২৬ ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০২-২০২৬ ১২:০৬:৩৬ অপরাহ্ন
​তারেক রহমানের নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন বিকেলে ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিএনপি আজ (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে দলটি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ