ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইঞ্জিনিয়ারিং করেও লাভ হয়নি, জয় জনগণেরই: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৮:২০:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৮:২০:১১ অপরাহ্ন
​ইঞ্জিনিয়ারিং করেও লাভ হয়নি, জয় জনগণেরই: মির্জা আব্বাস ​ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাস বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনে ব্যাপক ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করেও শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। তবে বিজয়ের মাঝেও কারচুপির অপচেষ্টাকে তিনি জাতির জন্য ‘অশুভ লক্ষণ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করেন মির্জা আব্বাস। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিল করা হয়েছে।

তার ভাষ্য, “একটি গোষ্ঠী সুকৌশলে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু জনজোয়ারের কাছে সেই ইঞ্জিনিয়ারিং শেষ পর্যন্ত টেকেনি।”

ঢাকা-৮ আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি প্রশ্ন তোলেন, “এদের তো কোনো জনভিত্তি বা ভোট নেই, তাহলে তারা এত ভোট পেল কী করে? এটিই প্রমাণ করে পর্দার আড়ালে কী ধরনের কারসাজি হয়েছে।”

পুনরায় ভোট গণনার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে পুনর্গণনা বা এ-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ বাংলাদেশ নির্বাচন কমিশন-এর।

তিনি বলেন, “কমিশন যদি মনে করে, তবে তারা পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নিতে পারে।”

দীর্ঘদিন পর বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান মির্জা আব্বাস। একই সঙ্গে দেশ পুনর্গঠনে ধৈর্য ধরারও পরামর্শ দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ