ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়?’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৬:০৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৬:০৪:৩৮ অপরাহ্ন
‘পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়?’ ​এম এ কাইয়ুম। ছবি: সংগৃহীত
ঢাকা-১১ আসনে নির্বাচিত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন একই আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম। তিনি বলেন, ‘যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়?’ 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে তার নির্বাচনী কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। 

বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। নির্বাচনে বড় কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। পোস্টাল ভোটের মাধ্যমে তাকে হারানো হয়েছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার তার গ্রহণযোগ্যতা নষ্ট করেছে। 

এম এ কাইয়ুম জানান, তিনি এই আসনে পুনরায় ভোট গণনা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কোনো সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেবেন।

প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলে বিএনপির এ নেতা অভিযোগ করেন, জুলাইযোদ্ধার নাম দিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। 

সংসদ সদস্য বা মন্ত্রী না হলেও তার দল বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তাই তিনি তার প্রতিশ্রুতি রাখবেন বলে মন্তব্য করেন। নিজের নির্বাচনী এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ