১ লাখ ভোটে হারলেন তাহেরী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০২-২০২৬ ০৩:৪৯:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০২-২০২৬ ০৩:৪৯:০০ অপরাহ্ন
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ঐক্য ফ্রন্ট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী হেরে গেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল থেকে এক লাখ ৩ হাজার ৭৪৯ ভোট কম পেয়ে হেরে যান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হবিগঞ্জের জেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মঈনুল হক বেসরকারি ফল ঘোষণা করেন।
জানা গেছে, নির্বাচনে ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ঐক্য ফ্রন্ট প্রার্থী আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫২ হাজার ৭১১ জনG
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স