ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচনে মোটামুটি সন্তুষ্ট বিএনপি: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:৪১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:৪১:২৯ অপরাহ্ন
​নির্বাচনে মোটামুটি সন্তুষ্ট বিএনপি: নজরুল ইসলাম খান ফোকাস বাংলা নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তবে নির্বাচনী ফলাফলে দলটি পুরোপুরি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফলাফল জানার জন্য আগারগাঁও নির্বাচন ভবনে যান নজরুল ইসলাম খানসহ অন্যরা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপির এই নেতা। 

ফলাফল নিয়ে সন্তুষ্টির ব্যাপারে নজরুল ইসলাম খান বলেন, ‘কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয়? শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি সন্তুষ্ট আমরা। এর আগের নির্বাচনে অনেক বেশি প্রাণহানি হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে, আল্লাহর মেহেরবানিতে এবার সেটি হয়নি। তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল জনগণের মধ্যে, সেটি পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। আশা করি আগামী দিনগুলোতে জনগণকে ভোটের মাঠে ফিরিয়ে আনতে আরও আগ্রহী করতে পারব।’ নির্বাচনী ফলাফল নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘যতটুকু আমরা জেনেছি বিএনপি দুই-তৃতীয়াংশরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপি জোটেরও অনেকে বিজয়ী হয়েছে। এর মাধ্যেমে আগামী ৫ বছর জনগণের কল্যানের দায়িত্ব তারেক রহমান ও তার জোটের ওপর অর্পিত হয়েছে। ’

শুক্রবার ভোর চারটায় নির্বাচন কমিশনে গিয়েছিল জামায়াতে ইসলামীর ১২ সদস্যের দল।  তাদের অভিযোগ, ভোটের ফলাফল ঘষামাজা করা হয়েছে। জনগণের রায় প্রতিফলন না হলে সামনে কঠোর আন্দোলনে যাবে বলেও উল্লেখ করেছে তারা।  বিষয়টি নিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘মনে কষ্ট আছে তাদের। তারা বলতেই পারেন। তবে কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি প্রমাণের দায়িত্বও তাদের। যদি সত্যি সেরকম কিছু ঘটে, তারা সেটি প্রমাণ করতে পারলে... যাদের বিরুদ্ধে অভিযোগ, সেটা তাদের ব্যাপার। আমাদের বিরুদ্ধে তো অভিযোগ করেনি!’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ