ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​‘আমার তারেক ভাই’ সম্বোধন করে বিএনপি চেয়ারম্যানকে মমতার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০২:৩৯:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০২:৩৯:১৩ অপরাহ্ন
​‘আমার তারেক ভাই’ সম্বোধন করে বিএনপি চেয়ারম্যানকে মমতার শুভেচ্ছা ফাইল ছবি
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি চেয়ারম্যানকে ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান।

পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশের সব ভাইবোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে—এটাই আমরা কামনা করি।

উল্লেখ্য, সারা দেশে ২৯৯টি আসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, এরপর গণনা শুরু হয় এবং রাতের মধ্যেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ