এই বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০২-২০২৬ ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০২-২০২৬ ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর ‘বিজয়’ অর্জনের কথা উল্লেখ করে দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
মির্জা ফখরুল লিখেছেন, সর্ব শক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়। স্মরণ করছি ১৯৭১ এ লাখো শহীদদের। আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি ইলিয়াস আলী, সুমন এবং হাজারো নেতাকর্মীকে যারা আজ আমাদের মাঝে নেই। স্মরণ করছি জুলাই শহীদদের। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।
তিনি আরও লিখেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান, আমার দলের নেতাকর্মী, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, আদিবাসি ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর জনগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই ইন্টেরিম সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীকে। বিএনপি মহাসচিব লিখেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) সকল প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে বাদজুম্মা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।সবশেষে তিনি লিখেছেন, দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স