তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০২-২০২৬ ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০২-২০২৬ ০৮:৪৫:৩৮ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বার্তা আসে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে অভিনন্দন জানানো হয়। সেখানে নির্বাচন আয়োজন ও ফলাফলকে কেন্দ্র করে সরাসরি বার্তা দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’ একই বার্তায় ভবিষ্যৎ সহযোগিতার বিষয়টিও উল্লেখ করা হয়।
দূতাবাস জানায়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
বাংলা স্কুপ/প্রতিবেদক /এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স