ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এখন পর্যন্ত ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পেয়েছি : ইইউ মিশন প্রধান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০২-২০২৬ ১২:৫২:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৬ ১২:৫২:৫৭ অপরাহ্ন
​এখন পর্যন্ত ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পেয়েছি : ইইউ মিশন প্রধান সংবাদচিত্র: সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, নির্বাচনে এখন পর্যন্ত সারাদেশ ভোটারদের ইতিবাচক অংশগ্রহণের খবর পেয়েছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে মঙ্গলবার ইভার্স ইজাবস সাংবাদিকদের বলেন, নির্বাচনের সামগ্রিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক। সাধারণ পরিবেশ খুবই আশাব্যঞ্জক। একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক ও সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

ইভার্স ইজাবস বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পর্যবেক্ষকেরা ইউরোপের চোখ ও কান হিসেবে কাজ করবেন। তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্বাচনপ্রক্রিয়ার একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন উপস্থাপন করা হবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছে বলে উল্লেখ করেন ইভার্স ইজাবস। তিনি বলেন, গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহি ও আইনের শাসনের মতো অভিন্ন নীতির ভিত্তিতেই বাংলাদেশে তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ