ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি : ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:০১:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:০১:০১ পূর্বাহ্ন
এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি : ফখরুল সংবাদচিত্র: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব।  বাবা-মায়ের কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪১ মিনিটে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

দেশকে সুষ্ঠু গণতন্ত্রের ধারায় ফেরাতে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়ার অবদানের কথাও নিজের বক্তব্যে প্রকাশ করেন মির্জা ফখরুল। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো বলেও উল্লেখ করেছেন তিনি।  বিএনপি মহাসচিব বলেন, ‘লক্ষ লক্ষ মানুষ গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যার শিকার হয়েছে। চব্বিশের জুলাইয়ে প্রায় ২ হাজার ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে এই নির্বাচন। আশা করি এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। সকলের অংশগ্রহেণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা, এই নির্বাচন বাংলাদেশর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। 

এদিকে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। সকালে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাগণ।উল্লেখ্য, জেলার তিনটি আসনে এবার ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১২লাখ ১৫ হাজার ৮০৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬লাখ ১৪ হাজার ৯৮৬জন এবং মহিলা ভোটার ৬লাখ ৮১৪জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

  


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ