ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৪:০১:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৪:০১:০৫ অপরাহ্ন
​রাজশাহীতে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার সংবাদচিত্র: সংগৃহীত
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। 

গতকাল  মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল জব্দ করা হয়।  আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বোমা ও ককটেলগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ