ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:৪৪:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০২-২০২৬ ০৫:৩৪:০১ অপরাহ্ন
​জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ফাইল ছবি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহ্দী আমিন। নির্বাচনকে ঘিরে দলীয় বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ সমসাময়িক ইস্যু ও নির্বাচনি কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এ জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপস্থিত থাকবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ