ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৫:০৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:০৬:২০ অপরাহ্ন
​সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ ভাষণ দেওয়া হবে তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলেও ভাষণটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতার মধ্যে প্রধান উপদেষ্টার এ ভাষণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ