ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​লাঠিচার্জের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৩০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৩০:৪৮ অপরাহ্ন
​লাঠিচার্জের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার ​ছবি: সংগৃহীত
জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাজধানীতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে টি-শার্ট পরিহিত অবস্থায় লাঠিচার্জ করতে দেখা যায়। এ ঘটনার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম। যখন শুনতে পেলাম আন্দোলনকারীরা যমুনায় ঢুকে পড়ছে, আমি অন্য কোনো প্রস্তুতি ছাড়াই চলে এসেছি। গিয়ে দেখি পরিস্থিতি ভয়ানক।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনের পাঁচ-ছয় দিন আগে সরকারপ্রধানের বাসার সামনে আন্দোলনকারীরা এসে যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে ডিএমপি কমিশনার হিসেবে কী বসে থাকার সুযোগ আছে?

তিনি বলেন, ডেইলি স্টার-প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাতে, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের আমি সময়মতো সেখানে পাঠাতে পারিনি। তখন সব দায় পুলিশের ওপর এলো। সরকারপ্রধানের বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার বসে থাকার সুযোগ আছে কি না?

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে ওই সংঘর্ষের সময় পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিপেটায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ