ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত আবদুল্লাহ

​জালিয়াতির ভিডিও ঠেকাতে মোবাইল নিষিদ্ধ করেছে ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৩:১৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৩:২২:২৮ অপরাহ্ন
​জালিয়াতির ভিডিও ঠেকাতে মোবাইল নিষিদ্ধ করেছে ইসি ​ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্র দখল বা ভোট চুরি ঠেকাতে মোবাইল ফোন কার্যকর সরঞ্জাম হতে পারে। তাই ভিডিওর মাধ্যমে জালিয়াতি রেকর্ড হওয়ার সুযোগ সীমিত করতে ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের অর্থ হলো সাধারণ ভোটার থেকে সাংবাদিক ও সিটিজেন জার্নালিস্টদের তথ্য সংগ্রহের অধিকার কেড়ে নেওয়া। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি ঠেকানোর উদ্দেশ্যে। তিনি বলেন, এটি স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। মোবাইল ছাড়া অনিয়ম বা জালিয়াতির ঘটনা কেউ ধরতে পারবে না।

তিনি আরও বলেন, এমন নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। কোনো জরুরি বা নিরাপত্তাজনিত কারণে কেউ বাইরে কল করতে পারবে না। অনেকে মোবাইল নিতে না পারলে ভোট দিতে না পারার আশঙ্কা রয়েছে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও তা সরাসরি কাজ করতে পারবে না। মোবাইল ব্যবহার করে সাংবাদিকরা যেভাবে অনিয়ম বা জালিয়াতির ছবি-ভিডিও তুলে জনগণকে জানাতে পারবে, তা ক্যামেরা দিতে পারবে না। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ সৃষ্টি করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ