ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রমজানে অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৬:১৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৫৭:১২ অপরাহ্ন
​রমজানে অফিস সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
সরকার রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি নির্ধারণ করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রমজান মাসে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১:১৫টা থেকে ১:৩০টা পর্যন্ত যোহরের নামাজের বিরতিও রাখা হয়েছে।

তবে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে।

এছাড়া, সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি নির্ধারণ করবে নিজস্ব নিয়ম অনুযায়ী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ