বেতন বৃদ্ধি স্থগিত ও ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ
ডিপিডিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-০২-২০২৬ ০৪:০৭:২০ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০২-২০২৬ ০৪:২২:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
অসদাচরণের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা ডেইজী আক্তার (আইডি নম্বর-১১৩১৩) বর্তমানে ডিপিডিসির এনওসিএস শ্যামলী কার্যালয়ে কর্মরত রয়েছেন।ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর), এমপ্লয়ী রিলেশনস অ্যান্ড ডিসিপ্লিন নূর কামরুন নাহার কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
ডিপিডিসি সূত্র জানায়, DHAKA POWER DISTRIBUTION COMPANY LIMITED (EMPLOYEES) SERVICE RULES, 2017 অনুযায়ী তার বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষ অভিযোগের প্রকৃতি, গুরুত্ব ও সামগ্রিক বিষয় বিবেচনায় শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে।
সিদ্ধান্ত অনুযায়ী, মিজ ডেইজী আক্তারের তিনটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তার কারণে ডিপিডিসির যে আর্থিক ক্ষতি হয়েছে, তার ৫০ শতাংশ অর্থাৎ ২০ লাখ ৮ হাজার ৯৭১ টাকা ক্ষতিপূরণ হিসেবে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের এই অর্থ সংশ্লিষ্ট রাজস্ব হিসাবে জমা দিয়ে দপ্তরকে অবহিত করার জন্যও বলা হয়েছে। এ বিষয়ে ডিপিডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় বিধিমালা অনুসরণ করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তারা।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স