ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৯:১২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৯:৪৩:৫৩ অপরাহ্ন
​বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু ​ছবি: সংগৃহীত
নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁয় এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শামিন সুলতানা গণমাধ্যমকে বলেন, ওই নারী নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিষয়টি জানার পর আমরা প্রয়োজনীয় পরীক্ষা করে নিশ্চিত হয়েছি, তিনি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৮ জানুয়ারি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে ওই নারী মারা যান।

শামিন সুলতানা আরও বলেন, গত বছরের আগস্টের পর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। গত বছর এই ভাইরাসে মোট চারজনের মৃত্যু হয়েছিল।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ