ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে: তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:১৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৭:২১:০৪ অপরাহ্ন
​নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে:  তারেক রহমান সংবাদচিত্র: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে বিএনপির নির্বাচনি জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। বিএনপি ক্ষমতায় গেলে নীলফামারী, রংপুর ও দিনাজপুরে তিস্তা ব্যারেজের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে বলেও ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, গত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। এ দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘এক যুগ তারা নিজেদের স্বার্থ দেখেছে। ফলে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কেয়ারার নিযুক্ত করা হবে। এসব কাজের জন্য ধানের শীষকে ভোট দিতে হবে।’ বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না। যোগ্যতা দিয়ে বিচার করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশকে গড়তে হবে। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে তাদের দায়িত্ব হবে জনগণকে দেখে রাখা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ