ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যানচলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৭:৪২:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:২৪:৩৬ অপরাহ্ন
​শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ, যানচলাচল বন্ধ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।

শাহবাগ মোড় অবরোধ করায় এ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। তবে জাতীয় জাদুঘরের পাশের একটা অংশ দিয়ে যান চলাচল করতে পারছে। সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে বিকেল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের।

এতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

হাদী হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

পুলিশি হামলা: নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ