ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে ভারত: রিজভী

আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০১:০৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৬:০১:০৬ অপরাহ্ন
হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে ভারত: রিজভী ​বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ফটো
বাংলা স্কুপ, ৭ সেপ্টেম্বর ২০২৪: 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়। বরং তারা শেখ হাসিনার ‘জমিদারি’ ফেরত দিতে কাজ করছে।

তিনি শনিবার (৭ সেপ্টেম্বর) নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ন্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছিলো, শেখ হাসিনা পালায় না। তারা এখন কোথায়? তাদের এখন কোথাও জায়গা নেই। ভারতে বসে সে কী করছে? যে গণতন্ত্রকামী দেশগুলো আশ্রয় দেয় তারাও শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। কিন্তু তাকে বধুবরণের মত আশ্রয় দিয়েছে ভারত।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন। বলেন, শেখ হাসিনার জমিদারি ফেরত দেয়ার জন্য কি তারা চেষ্টা করছে?

ভারতের উদ্দেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ নিয়ে তাদের চাওয়াটা কী? তারা কি শেখ হাসিনার শূন্যতা ভুলতে পারছে না? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা, এদেশের মানুষ না। তারা বিশেষ ব্যক্তির সাথে যে যোগাযোগ রাখতে চায় সেটা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলবে- এটা তাদের মাথায় রাখা উচিত।

রুহুল কবির রিজভী বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তেরও দাবি জানান। 

তিনি বলেন, পিলখানা নিয়ে পেনডোরার বাক্স খুলতে শুরু করেছে। আমাদের বর্তমান সরকারের উচিত সকল কিছু পুনঃতদন্ত করে দেখা। পিলখানার ঘটনা ছিলো দুরভিসন্ধিমূলক। এখনো সুষ্ঠু তদন্ত হলে সব ঘটনা বেরিয়ে আসবে।

রুহুল কবির রিজভী বলেন, সবার আস্থা থাকবে এমন একটি নির্বাচন কমিশন চায় বিএনপি। গত তিনটি কমিশন নিজেদের শেখ হাসিনার কাছে বিক্রি করে দিয়েছিলো।

ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ