ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সাবেক সচিব আবু আলম শহিদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:৪২:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:৪২:৫৪ অপরাহ্ন
​সাবেক সচিব আবু আলম শহিদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ​ফাইল ছবি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহিদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আবু আলম মোহাম্মদ শহিদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ব্যক্তির বিদেশ গমন রহিতকরণ একান্ত আবশ্যক। সূত্র: বাসস

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ