ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপির রাজনীতি শুরু করি: মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০২-২০২৬ ০২:৫০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০২-২০২৬ ০২:৫০:৩৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
ঠাকুরগাঁও জেলায় জাতীয় পার্টিকে ঠেকাতে প্রথম বিএনপির রাজনীতি শুরু করি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁয়ে প্রথম জাতীয় পার্টিকে ঠেকাতে ছাত্রদের নিয়ে বিএনপি করেছি, আস্তে আস্তে দলটিকে দাঁড় করিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষহীন, অসাম্প্রদায়িকতায় বিএনপি আপোষহীন। উন্নয়নের স্বার্থে আমরা আপসহীন। আমরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে বড় হয়েছি। এখানে যারা সাম্প্রদায়িকতা তৈরি করবে তারা দেশ ও ঠাকুরগাঁয়ের ক্ষতি করবে।
বিএনপির মহাসচিব বলেন, এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন। ভোট একটা আমানত, আমানতের খেয়ানত করা যাবেনা। ১৯৭১ সালে যে উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমাদের সে লক্ষ্য অর্জিত হয়নি। তারপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে যায়। তিনি গণতন্ত্রের প্রবর্তক।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স