ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০১:৪২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০১:৪২:২১ অপরাহ্ন
​বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর সংবাদচিত্র: সংগৃহীত
ফের মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে যেন মুহূর্তেই সব আলো টেনে নেন নিজের দিকে । আড়াল নয়, লুকোচুরি নয়— উন্মুক্ত বেবি বাম্প নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ভক্তদের সামনে তুলে ধরেন জীবনের নতুন অধ্যায়ের গল্প। শুধু উপস্থিতি নয়, সেই সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথাও ভক্তদের জানান এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন; চলতি বছরের বসন্তেই তার কোলজুড়ে নতুন অতিথি আসার কথা রয়েছে। সেই অনুষ্ঠান শেষে ফেরার সময় আলোকচিত্রীরা সোনমকে ঘিরে ধরেন। এ সময় এক সংবাদকর্মী অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রশ্ন করলে তিনি হাসিমুখে উত্তর দেন। সোনম বলেন, আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ। সাধারণত গর্ভাবস্থায় তারকারা জনসমাগম এড়িয়ে চললেও সোনমের এমন সৌজন্যবোধ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সালে সোনম ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর বড় হওয়ার পাশাপাশি নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে কাপুর ও আহুজা পরিবার। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই সফর নিয়ে সোনম বেশ ইতিবাচক। বর্তমানে তিনি মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ