সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০২-২০২৬ ১১:১৫:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০২-২০২৬ ১১:১৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সহসভাপতি ডা. জুবাইদা রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষ্যে জেডআরএফ’র উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ডা. জুবাইদা রহমান শিশুদের হাতে বিভিন্নধর্মী বই তুলে দেন।
এতে জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, জেডআরএফ’র পরিচালক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ডা. মোস্তফা আজিজ সুমনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জেডআরএফ’র পরিচালক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম জানান, মোট ১০০ জন শিশুকে একশটি ব্যাগ উপহার দেওয়া হয়েছে। যেখানে শিশু-কিশোর উপযোগী বিজ্ঞান, মুক্তিযুদ্ধ ও গল্পের বই এবং চকলেট রয়েছে। নির্বাচনের পর এই কর্মসূচির আওতায় আরও বই উপহার দেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে ‘ফ্রি হার্ট ক্যাম্প’ এর উদ্বোধন করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। সোমবার দুপুরে কড়াইল বস্তির আনসার ক্যাম্প মাঠে আনসার ক্যাম্প এলাকায় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। এই ক্যাম্প থেকে এলাকাবাসী বিনামূল্য ওষুধ ও শারীরিক চেকআপ করাতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে রোগীদের প্রয়োজনী চিকিৎসাসেবা পাবেন। এ সময় জুবাইদা রহমান কয়েকজন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স