ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​চ্যানেল 24 এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী ফিজু আর নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০২-২০২৬ ১১:০৫:৫০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০২-২০২৬ ১১:০৫:৫০ পূর্বাহ্ন
​চ্যানেল 24 এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ চক্রবর্তী ফিজু আর নেই ফাইল ছবি
চ্যানেল 24-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু আর নেই। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি  মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্যের বিষয়ে পরে জানানো হবে।

তরুণ চক্রবর্তী ফিজু ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব। বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল 24-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেলটির পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন।

তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল 24 পরিবার। গণমাধ্যম অঙ্গনেও তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ হিসেবে স্মরণ করছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ