সম্পর্কে উত্তেজনার মধ্যে বাংলাদেশে অনুদান অর্ধেকে নামাল ভারত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০২-২০২৬ ০৮:৪৩:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০২-২০২৬ ০৮:৪৩:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দুদেশের সম্পর্কে উত্তেজনার মধ্যে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প এবং সহযোগিতার ক্ষেত্রে বাজেট বরাদ্দ গত অর্থবছরের তুলনায় অর্ধেকে নামিয়েছে ভারত সরকার।
রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের লোকসভায় ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট উপস্থাপন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে বাংলাদেশের জন্য অনুদানে ৬০ কোটি রুপি রেখেছেন তিনি।
২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বাংলাদেশের জন্য অনুদানে ১২০ কোটি রুপি বরাদ্দ রেখেছিল ভারত। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৩৪ কোটি ৪৮ লাখে নামিয়ে আনা হয়েছিল।
ভারতে অর্থবছরের হিসাব হয় এপ্রিল থেকে মার্চ মাসে। আগামী অর্থবছরে বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অনুদানের বরাদ্দ কিছুটা বাড়িয়ে ৫ হাজার ৬৮৫ কোটি ৫৬ লাখ রুপি করেছে ভারত। যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৫ হাজার ৪৮৩ কোটি রুপি।
অনুদানের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও ভুটানের জন্য সর্বোচ্চ ২ হাজার ২৮৮ কোটি রুপি ৫৬ লাখ রুপি বরাদ্দ রেখেছে ভারত।
এছাড়া, নেপালের জন্য ৮০০ কোটি, মালদ্বীপের জন্য ৫৫০ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪০০ কোটি, মিয়ানমারের জন্য ৩০০ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে নতুন বাজেটে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স