ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৩:১৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৪:৫২:২০ অপরাহ্ন
​সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক
সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। দিনাজপুরের হিলিতে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সবগুলো বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সোয়া ৩ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন পার্বতীপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী।

তিনি জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলির ডাঙ্গাপাড়া অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন থেকে বগির হুক খুলে যায়। বগি ছাড়াই ইঞ্জিনটি হিলি রেলস্টেশনে পৌঁছায়। পরে বগিগুলো সাতকুড়ি এলাকায় আটকে যায়। এ ঘটনায় সকাল ৭টা ৪০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রায় সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ