ওয়ারিতে রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণ, আহত ৮
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০১-২০২৬ ১১:৩১:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩১-০১-২০২৬ ১১:৩১:৩০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকার ওয়ারি এলাকায় ‘পাস্তা ক্লাব’ নামের একটি রেস্তোরাঁর রান্নাঘরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের বরাতে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। রান্নাঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরা হলেন—রেস্তোরাঁর ক্যাশিয়ার শাহ আলম (৪৫), কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা ইউসুফ শেখ বলেন, একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্তোরাঁটির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ বলেন, ‘আমাদের এখানে দুজন রোগী এসেছে। তাঁদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স