ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নওগাঁয় ট্রাকচাপায় ৫ জন নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১১:২০:২০ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১১:২০:২০ পূর্বাহ্ন
​নওগাঁয় ট্রাকচাপায় ৫ জন নিহত
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ জনের বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস।

নিহত পাঁচ জনের মধ্যে তাৎক্ষণিক দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম বলেন, ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। তিন জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতালে গুরুতর অবস্থান তিন জনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এই ঘটনায় মোট ৫ জন মারা গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ