ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের ঘোষণা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:৪৭:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:৪৭:৫০ অপরাহ্ন
​বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্টের ঘোষণা ফাইল ছবি
নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি অগ্রাহ্য করায় এবারের আসরে লাল-সবুজের প্রতিনিধিদের পরিবর্তে যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ মিস করায় ক্রিকেটারদের যে আর্থিক ও পেশাদার লোকসান হবে, তা পুষিয়ে দিতে দেশে একটি বড় ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিসিবি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে এবং আর্থিক ক্ষতি কিছুটা লাঘব করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, ‘আর্থিক বিষয় তো জড়িয়ে আছেই, তবে সবার আগে আমাদের কাছে নিরাপত্তার বিষয়। উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে বিসিবির সঙ্গে আলোচনা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশেই একটি টুর্নামেন্ট আয়োজন করার। বিসিবি সভাপতির মাধ্যমে আপনারা খুব শীঘ্রই বিস্তারিত জানতে পারবেন।’সচিব আরও পরিষ্কার করেছেন যে, সরকার সরাসরি টুর্নামেন্ট পরিচালনা না করলেও বিসিবির মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন হবে। এই টুর্নামেন্টের বিশেষত্ব হলো, এখানে কেবল বিশ্বকাপের ১৫-২০ জন সদস্যই নন, বরং দেশের অন্যান্য শীর্ষস্থানীয় ও উদীয়মান ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবেন।

মাহবুব-উল-আলম বলেন,‘জাতীয় দলে তো শুধু সীমিত সংখ্যক খেলোয়াড়। একটি টুর্নামেন্ট আয়োজন করলে এর বাইরেও যারা প্রমিনেন্ট ক্রিকেটার আছেন, তাদেরও নিতে হবে। যাতে সবাই প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে থাকতে পারে।’

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ